৫০ বছরের পুরোনো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫১৪ জন শিক্ষার্থীর জন্য মাত্র একজন শিক্ষক থাকার অভাবনীয় চিত্র সামনে এসেছে। শিক্ষক সংকটের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে পড়াশোনা, যা দ্রুত সমাধানের দাবি জানাচ্ছে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা।